Principal

Kazi Sumanna Akhter
Principal
Kings School and College
Mobile: 01720557178

Message from Principal

শিক্ষা এমন একটি প্রক্রিয়া যা মানুষের অন্তর্নিহিত ইতিবাচক গুণাবলী জাগ্রত করে, আচরণে পরিবর্তন আনে এবং ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনের মূল ভিত্তি তৈরি করে। শিক্ষা প্রতিটি শিক্ষার্থীর ভবিষ্যৎকে করে সম্ভাবনাময় ও উদ্দেশ্যপূর্ণ। পরিবর্তনশীল বিশ্বের চাহিদা অনুযায়ী দক্ষ, আত্মনির্ভরশীল ও মানবিক মানুষ গড়ে তুলতে একটি আদর্শ ও আধুনিক সমন্বিত শিক্ষাব্যবস্থা অপরিহার্য।

এ লক্ষ্যকে সামনে রেখে কিংস (Kings) স্কুল এন্ড কলেজ সমন্বিত শিক্ষাধারায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। কিংস স্কুল এন্ড কলেজ শিক্ষার্থীর মেধার বিকাশ, তার সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সকল সহায়তা ও সুযোগ সৃষ্টি করে দেয় যেন আপন জগতে সে জ্ঞান, দক্ষতা ও যোগ্যতা নিয়ে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে ওঠে। এ প্রতিষ্ঠানটি এমন একটি পরিবেশে শিক্ষাদান করে যেখানে নিবিড় পরিচর্যা ও যত্নে শিক্ষার্থীরা বেড়ে ওঠে এবং আগ্রহ ভরে শিক্ষা গ্রহণ ও সমৃদ্ধি অর্জন করে।

নিবিড় যত্ন ও পরিচর্যার মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীর সম্ভাবনার বিকাশ, আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহার, জীবন দক্ষতার উন্নয়ন এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ ও সমাজ ও কর্ম জগতে দক্ষতা অর্জনের উপযুক্ত করে গড়ে তোলার সর্বোচ্চ প্রয়াস গ্রহণ করা হয়ে থাকে। জ্ঞান অর্জন ও জীবন দক্ষতার উন্নয়নের পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চার অন্যতম কেন্দ্র হিসেবেও কিংস স্কুল এন্ড কলেজ সচেতন ভাবে শিক্ষার্থীদের পরিচালিত করে।

স্মার্ট শ্রেণীকক্ষ, বিজ্ঞান ও আই টি ল্যাব, সমৃদ্ধ লাইব্রেরী, সংস্কৃতি চর্চা এবং পরিচ্ছন্ন, নিরাপদ ও নান্দনিক ক্যাম্পাস এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সার্বিক বিকাশে অনন্য ভূমিকা পালন করে। একদল দক্ষ ও নিবেদিত শিক্ষকমন্ডলীর তত্বাবধানে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান ও ভাষাশিক্ষা, তথ্যপ্রযুক্তি ও জীবন দক্ষতার উন্নয়নে এ প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ।

আমি প্রিয় শিক্ষার্থীদের আহ্বান জানাবো— "এসো, আনন্দের সাথে জ্ঞান ও দক্ষতা অর্জন কর, পরিবার সমাজ ও রাষ্ট্রের জন্য নিজেকে প্রস্তুত কর"। আমি সম্মানিত অভিভাবক ও প্রিয় শিক্ষার্থীদের কিংস স্কুল এন্ড কলেজে আন্তরিকভাবে স্বাগত জানাই।

আল্লাহ হাফেজ।

Sister Concerns of Cambrian Education Group